মোঃ শরিফুল ইসলাম(স্টাফ রিপোর্টার)
শিক্ষকদের চলমান আ্দোলনের অংশ হিসেবে সিরাজগঞ্জেও প্রথম দিনের মত কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) জেলার প্রতিটি স্কুলে ক্লাস বর্জন করে এ আন্দোলনে একাত্মতা প্রদর্শন করে তারা।
দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা শতভাগ বেতন সরকার থেকে পেলেও তারা বাড়িভাড়া ও অন্যান্য ভাতা পান অতি সামান্য। একই শিক্ষাগত যোগ্যতা ও প্রায় সমকাঠিন্যের নিয়োগ পরিক্ষা দিয়ে নিয়োগ পেলেও সরকারি শিক্ষক ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক মর্যাদায় রয়ে গেছে বিস্তর পার্থক্য। তাই এ বৈষম্য দূরীকরণের জন্য গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । প্রাথমিকভাবে তারা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা দাবি করে শান্তিপূর্ণ সমাবেশে করে। কিন্তু পুলিশ এতে সাউন্ডগ্রেনেডসহ,জলকামান ও লাঠিচার্জ করে।এতে বেশ কিছু শিক্ষক আহত ও আটক হয় । এরই প্রতিবাদে আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির ডাক দেয় শিক্ষক সংগঠনগুলো।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকদের দেয়া প্রহসনের আশ্বাস ও গ্রেফতারের জবাব দিতে হবে।
এছাড়া তারা সরকারি শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে বলেন, "যেখানে সরকারি চাকরিজিবীদের মূল বেতনের ৪৫ বা ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেয়া হয়, সেখানে বেসরকারি শিক্ষকদের ২০ শতাংশ দিতে কেনো এতো অবহেলা !
সামান্য দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন।যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুট হয় সেই দেশে শিক্ষকরা তাদের ন্যায্য দাবীর কথা বললেই রাষ্ট্র অপারগতা দেখায়।
বিরতির পালনকালে তারা রাষ্ট্রে শিক্ষকদের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আরো বলেন, "শিক্ষা হল জাতির মেরুদণ্ড আর শিক্ষক হল সেই শিক্ষার মেরুদন্ড, শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়! তাই দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিন!"
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল