
পাবনা সাঁথিয়া প্রতিনিধি মো :আব্দুর রউফ
পাবনা সাঁথিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামীর পরিচালনায় এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না । এছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে সবজি চাষের জন্য বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।
উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী বলেন , এ উদ্দ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে উৎসাহিত করবে এমন আশা তিনি ব্যক্ত করেন ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল