
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় প্রতি কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় বিক্রি করে এক নজীর স্থাপন করে এক আলোড়ন সৃষ্টি করেছেন মুফতি রায়হান জামিল।
অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এ মানবিক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ফরিদপুর -৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য এ পদপ্রার্থী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর)বিকেলে ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন তিনি
ফরিদপুর ৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়।
উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গারর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
এ ব্যাপারে মুফতি রায়হান জামিল বলেন, “গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে গরিব মানুষের জন্য কুরবানী ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই আমি গরিব মানুষদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।তিনি আরও মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল :০১৭৩১৭১১৯৪৭
৩০.১০.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল