-------------------------------------------------
মতলবের স্বাস্থ্যব্যবস্থাকে বাংলাদেশের মডেল করব
-----------ডা. সরকার মাহবুব আহমেদ শামীম
মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ) সকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ,চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাব এর সহ-সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ৷
তিনি বলেন, আমি যদি দলের সুযোগ পাই, তাহলে মতলবের স্বাস্থ্যব্যবস্থাকে বাংলাদেশের মডেল করব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হেল্থ সেন্টারগুলোতে শতভাগ ডাক্তার নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন,আমি যেহেতু একজন শিক্ষক সেই হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণের জন্য আমি পদক্ষেপ নিব যার মধ্যে থাকবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং এই উন্নয়নগুলোর মাধ্যমে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ৷
তিনি আরো বলেন,চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাফ আমি সুযোগ পেলে এই রাস্তাঘাটেরও সংস্কার কাজ করে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করব ইনশাআল্লাহ ৷
এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না ঢালীর সভাপতিত্বে ও জেলা প্রজন্মদলের যুগ্ম আহবায়ক মো: ইউসুফ বাদশা ও মতলব উত্তর উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক গফুর বাদশার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এড.এস এম মফিজুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ক্রিড়া চক্রের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মানবধীকার বিষয়ক সভাপতি এড: শরীফ মাহমুদ সায়েম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, স্বেচ্ছাসেকদলের ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনসহ আরো অনেকে ৷
ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ দেওয়া হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ২২ জন চিকিৎসক।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল