
নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় শনিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক আবু আরিফ রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি হুমায়ুন কবীর, ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মীর নওশের আলী, এবং বিএলকে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিউল ইসলাম প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল