
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ৩ নং আসনের এমপি পদপ্রার্থীর কাছে বিজ্ঞাপন ও সংবাদ পরিবেশনের বিল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক স্থানীয় সাংবাদিক। তিনি অভিযোগ করেছেন, কাজ শেষ করার পরও পদপ্রার্থী তার প্রাপ্য অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়েছেন।
ঘটনাটি গাজীপুর-৩ (শ্রীপুর-কাপাসিয়া) আসনের সঙ্গে জড়িত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের এই আসনের মনোনয়নপ্রত্যাশী আশিকুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মী নাঈমের (ছদ্মনাম) ফোন আসে আশিকুল ইসলাম পিয়ালের কাছ থেকে। পিয়াল ভাওয়ালগড়ের অন্যতম এমপি পদপ্রার্থী ইজাজুল রহমানের ফোন নম্বর চান। সাংবাদিক নাঈম তার সেই চাহিদা পূরণ করেন।
এরপর পিয়াল তাকে একটি বিজ্ঞাপন ও সংবাদ প্রচারের কাজ দেওয়ার প্রস্তাব দেন এবং সন্ধ্যা ৭টার মধ্যে কাজটি সম্পন্ন করার অনুরোধ করেন। নাঈম তার কথামতো ৩০ মিনিটের মধ্যে বিজ্ঞাপন ও সংবাদ- কাজ সম্পন্ন করে দেন।
নাঈমের দাবি, "কাজ শেষ হবার পরই আশিকুল ইসলাম পিয়াল স্যার বললেন, ৩০ মিনিটের মধ্যে আপনার বিলটা বিকাশ করে দেবেন। আমি তার কথামতো কাজ করেছিলাম, কিন্তু তিনি তার কথা রাখেননি। 'দিব, দিচ্ছি, দিব'— এই বলে আজ ৪ দিন হয়ে গেছে, কিন্তু তিনি একটি পয়সাও দেননি।"
নাঈম আরও বলেন, "আমার প্রশ্ন হলো, একজন এমপি পদপ্রার্থী, যিনি দল থেকে মনোনয়ন প্রত্যাশী, যদি একজন সাংবাদিকের সাথে দেওয়া তার কথাই রাখতে না পারেন, তাহলে তিনি কীভাবে দেশ ও জনগণের সাথে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখবেন? তার কাছে দেশের উন্নয়নের কথা ভাবার কোনো অর্থ থাকে কি?"
তিনি তার বক্তব্যের শেষে উল্লেখ করেন যে, তার এই পোস্ট বা অভিযোগ কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্য নয়, বরং একটি অনিয়মের দিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য।
এ বিষয়ে আশিকুল ইসলাম পিয়ালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল