

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ৫ বছর বয়সী নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে ৮০ বছর বয়সী দাদা শাফি সিকদারকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাফি সিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির ডেকে নেয় শাফি সিকদার। ওই সময় বাড়িতে কেউ না থাকায় সে শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে ছেলে বউ দেখে ফেলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর স্থানীয় মাতুব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও, শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
“নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মৃত রজ্জব আলী সিকদার ছেলে আসামি শাফি সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল