
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে জামাই বাড়ীতে বেড়াতে এসে কুলসুম বেগম(৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের রান্না ঘরে থাকা ঘাসকাটা যন্ত্রে বিদ্যুুতায়িত হলে তার সংস্পর্শে তার মৃত্যু হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধারের পর নিজ বাড়ীতে নিয়ে দাফন সম্পন্ন করে।
জানা গেছে, মেয়ের জামাই বাড়ী ২ দিন পূর্বে সাউতিকান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর বাড়ীতে বেড়াতে ওই নারী বেড়াতে আসেন।
মঙ্গলবার দুপুরে বাড়ীর অন্যান্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় রান্না ঘরে থাকা বিদ্যুতায়িত হয়ে পড়া ঘাসকাটা যন্ত্রের সংস্পর্শে আসে। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে মারা যান। পরে অন্যান্য লোকজন এসে তার হাত পা পোড়া অবস্থায় মরদেহ দেখতে পায়। এ ঘটনায় মরদেহটি উদ্ধার করে তার নিজ বাড়ি ঈশ্বরদী তারাইল গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
০০.১১.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল