
মো: তুহিন ফয়েজ,
আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল এবং অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের করে মোহনপুর বাজার, তেক্কায়ারপুল বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
পুনরায় লঞ্চঘাটের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।
এ সময় বক্তারা বলেন, ১৩ নভেম্বর সাট ডাউন এর নাম করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙসংগঠন গত কয়েকদিন যাবত সারাদেশে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং অপরাধীদেরকে পুলিশের নিকট সোপর্দ করতে হবে । শান্ত বাংলাদেশকে অশান্ত করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপদার, সহসভাপতি সাইফুল ইসলাম রবি, সহসাধারণ সম্পাদক আলমগীর গাজী, সমাজসেবা সম্পাদক আজমত উল্লা তপদার, মোহনপুর ইউনিয়ন যুবদল নেতা সোহরাব হোসেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, স্বেচ্চাসেবকদলের নেতা শেখ ফরিদ, কবির উকিল,মেহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোলেমান হেলাল,৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাহেব আলী , ইউনিয়ন শ্রমিকদল নেতা রুবেল গাজী, আজিম উদ্দিন বেপারী,মেহনপুর ইউনিয়ন প্রমুখ ৷ এসময় যুবদলের অন্যান্য নেতা- কর্মিরা উপস্থিত ছিলেন ৷
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল