
ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সড়কে গাছ ফেলে এবং দেশীয় অস্ত্র হাতে নিয়ে সরকার বিরোধী শ্লোগান ও গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করার মধ্যে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি পালন করে।
বৃহস্সপতিবার সকালে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে মাইক্রোবাসে আগুন জ্বালিয়ে দেয়।
ঢাকা- বরিশাল মহাসড়কের আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্টান্ড এলাকা, ফরিদপুর বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এতে করে দূরপাল্লার যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়। পরে সকাল ৯ টার দিকে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা মাঠের দখল নিয়ে শ্লোগান দেয়। এ সময় মুনসুরাবাদ এলাকা থেকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পথিক তালুকদার সহ আওয়ামীলীগের ৩ নেতাকর্মীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সকাল ৯ টার দিকে পুলিশ র,্যাব গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আর মাঠে দেখা যায়নি।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল