
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। ভাঙ্গা-মাওয়া- ঢাকা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে, ফরিদপুর - বরিশাল মহাসড়ক, ঢাকা- খুলনা মহাসড়ক সব জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গা বিশ্বরোডে চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করতে দেখা গেছে।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে শক্ত অবস্থানে।
সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় তিনি বলেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি তৈরি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। "আইন-শৃঙ্খলা রক্ষা সহ মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, রেপিড একশন ব্যাটেলিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ঘটবে না। এসময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবির কর্মকর্তা এবং সদস্যরা।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল