
চাঁদপুরের মতলব উত্তরে চোরাই মোবাইল ফোন রাখার অভিযোগে মহসীন আহ্মেদ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাদুল্লাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পাঠান বাজার এলাকায় ‘রাজু টেলিকম’ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতলব উত্তর থানার এসআই সাদেকুর রহমান ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে রাত ৯টা ২০ মিনিটে পরিচালিত এ অভিযানে দোকান থেকে ৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে Redmi, Samsung, Vivo, Realmeসহ বিভিন্ন ব্র্যান্ড। এর মধ্যে একটি ফোনের IMEI নম্বর কেটে ফেলা ছিল।
স্থানীয়রা বলেন, জনপ্রতিনিধির এ ধরনের অপরাধে জড়ানো সমাজের জন্য দেয় লজ্জাজনক বার্তা। পুলিশ জানায়, দোকান থেকেই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলো চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর ৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত মহসীন আহ্মেদকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি মো. রবিউল হক বলেন, “জনপ্রতিনিধি চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। আইন সবার জন্য সমান, কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো চক্র চিহ্নিত করতে তদন্ত চলছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল