
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের উৎসবমুখর পরিবেশে উজ্জীবিত নেতাকর্মীদের নানা শ্লোগানে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কোর্টপাড় খন্দকার টাওয়ারে অনুষ্ঠিত সমাবেশে পৌর সদর এলাকাসহ বারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দূ'সহস্রাধীক মহিলাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মহিলা দলের উপস্থিত ছিলেন।
বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, পৌর কমিশনার ডালিয়া বেগম, ইউপি সদস্য ফাহিমা বেগম, নার্গিস আকতার, স্পর্শিয়া সরমি সাবেক ইউপি সদস্য রীনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, আমাদের গৌরবময় রাজনীতির অধিকারী বেগম জিয়া। তিনি একজন সাহসী নেত্রী হিসেবে সারা বিশ্বের বুকে জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্মানিত করেছেন। বেগম জিয়ার আদর্শের চেতনায় বিশ্বাসী হয়ে মহিলা বিএনপির নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে আরও বলেন জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিদায় নিলেও থেমে নেই তাদের গভীর ষড়যন্ত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মহিলা দলের সমাবেশের সফলতা কামনা করেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
২২.১১.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল