
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৯ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১,৬৮০ কেজি নকল চা পাতা জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অদ্য বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয়। র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: মহিবুল্লাহ আকন-এর যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর ওয়ার্ডস্থ জনৈক ভুট্টো মিয়ার বাড়িতে চালানো হয়। নকল চা পাতা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন-জরিনা বেগম (৪৮), স্বামী- ভুট্টো মিয়া, সাং- হামিদপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।অভিযুক্ত জরিনা বেগমের বসত ঘরের উঠান থেকে ১,৬৮০ (এক হাজার ছয়শত আশি) কেজি নকল চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা পাতা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী একটি খালে ফেলে ধ্বংস করা হয়। নকল পণ্য প্রক্রিয়াজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক জরিনা বেগমকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এই সফল অভিযানটির মাধ্যমে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের প্রতি একটি কঠোর বার্তা দেওয়া হলো বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাবৃন্দ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল