
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবস' ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সকাল ৯ টায় ভাঙ্গা ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাইওয়ে থানা সহ আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।পরবর্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীম, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলা আমির মাওলানা সরোয়ার হোসাইন,এনসিপি'র আহবায়ক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী , যুগ্ন সাঈদ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সজিব মাতুব্বর,উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক প্রমূখ।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ০১৭৩১৭১১৯৪৭
তাং১৬.১২.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল