
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। নিহতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান(৪০), তার বোন বিউটি আক্তার(৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান(২৩).। এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছে নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা, গাড়ীর চালক বিষু।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকা গামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন নারীসহ তিন জন নিহত হন। এম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল:০১৭৩১৭১১৯৪৭
২৭.১২.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল