
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুর -৪(ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১২ দলীয় জোট প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসাইন ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ৩ টা ৪০ মিনিটের দিকে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ -আবু- জাহেরের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব,ভাঙ্গা পৌর আমীর মোঃ এনায়েত হোসেন,চরভদ্রাসন উপজেলা আমীর মাওলানা মজিবর রহমান, এনপিপির আহবায়ক মোঃ আশরাফ শেখ । এক প্রশ্নের জবাবে মাওলানা মোঃ সারোয়ার হোসাইন বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। ন্যায়,ইনসাফ,ইসলামী আদর্শ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের উদ্যেশ্য। তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানাই। মানুষ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইলঃ০১৭৩১৭১১৯৪৭
তাং২৯.১২.২৫

পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল