
ভাঙ্গা ( ফরিদপুর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মসজিদ মাদরাসা ও এতিম খানায় এবং হাট বাজারের ভ্রাম্যমান জনগণের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷ প্রচন্ড শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে যখন জবুথবু এ জনপদের ছিন্নমূল, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বি়ভিন্ন মসজিদ, মাদ্রাসার এতিম শিশু আর বয়োঃবৃদ্ধরা তখন শীতার্তদের পাশে দাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু-জাহের। রোববার কাকডাকা ভোরে যখন ছিন্নমূল মানুষগুলো ঘুমে তখন তাদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন তিনি। প্রচন্ড বৈরি আবহাওয়া আর খুব ভোরে শীতার্ত মানুষেরা কিছুটা হতবাক এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম। এ সময় সহকারী কমিশনার( ভূমি) সাদরুল আলম সিয়াম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,গত কয়েকদিন যাবৎ সারাদেশে শৈত্যপ্রবাহের সাথে ভাঙ্গায়ও প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। টানা কয়েকদিন মিলেনি সূর্যের দেখা। রোববার থেকে শীত যেন জেকে বসেছে প্রবলভাবে। সেই সাথে ঘন কুয়াশা আর সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ যেন চরম আকার ধারন করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইঃ০১৭৩১৭১১৯৪৭
তাং০৪.০১.২৬
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল