
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি সাংবাদিক তুহিন ফয়েজের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের এখলাসপুর (কালীতলা) গ্রামের তার বাড়িতে সংঘটিত হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তুহিন ফয়েজের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যান তিনি। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান তার ঘরের দরজার তালা ভাঙা।
ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরে রাখা একটি জিনিট ক্যামেরা, যার দাম প্রায় ৩০ হাজার টাকা,নগদ ২২ হাজার টাকা,লিভিয়ানা ৫০ পয়সার ১০টি কয়েন,কিছু যন্ত্রাংশ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।
চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মোল্লা ও হোসনেয়ারাসহ পার্শবর্তি প্রতিবেশিরা ঘটনাস্থল আসেন এবং দু:খ প্রকাশ করেন ৷
চুরির ঘটনায় সাংবাদিক তুহিন ফয়েজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। পেশাগত কাজে প্রায়ই বাইরে থাকতে হয়। বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি। ক্যামেরাটি আমার পেশাগত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আমি আমাদের এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী কে তার মোবাইলে
ফোন দিয়ে আমার ঘড়ে চুরি সংগঠিত হওয়ার বিষয়টি তাকে অবহিত করলে তিনি দু:খ প্রকাশ করেন এবং আমাকে আইনগত সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন ৷
আমি শনিবার ৩ জানুয়ারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশের টিম আমার বাড়ীতে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ৷
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল