নাজমুল এইচ খান,
শৈলকুপা,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি পুরাতন বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি সারের দোকান ও একটি মোবাইল ফোনের দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়। এতে প্রাথমিকভাবে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বরাতে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত প্রথমে বাজারের নাইটগার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর পরিকল্পিতভাবে তারা একের পর এক দোকানে হানা দেয়।
ডাকাতরা খলিল ট্রেডার্স থেকে প্রায় ৪০ হাজার টাকা নগদ এবং আনুমানিক ৪ লক্ষাধিক টাকার কীটনাশক লুট করে নিয়ে যায়। একই সঙ্গে ইমান আলী ট্রেডার্স থেকে নগদ ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া শুভ টেলিকম থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ট্যাব ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় ডাকাতদল।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে গভীর রাতে বাজারে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল