
পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করতে প্রায় তিন শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থককে শপথবাক্য পাঠ করান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায় নির্বাচনি কমিটি গঠন অনুষ্ঠানে ওই শপথবাক্য পাঠ করানো হয়। যা বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ পায়। কমিটি গঠনের ওই অনুষ্ঠানে উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ বাক্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু বলেন, আমরা এই জনগণের জন্য হাসান মামুনের পক্ষে, আমরা এই নির্বাচনে হাসান মামুনের কাছেই থাকব।তার নির্বাচন পরিচালনা করবো। কোনো কিছুর বিনিময়ে আমাদের চরিত্র নষ্ট হবে না।
মোঃ সুমন খান
বিশেষ প্রতিনিধি
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল