
পটুয়াখালীর বাউফলে পুকুরে পড়ে মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম পুকুর থেকে বালতি ভরতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। তিনি দুই সন্তানের জননী। তার বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা প্রেরক
মোঃ সুমন খান
গলাচিপা,পটুয়াখালী।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল