
মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকলের সহযোগীতায় শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে অনেক সময় অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য ও নাম না জানার কারনে তাদের বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থানিতে সম্ভব হয়না তাই গণমাধ্যমকর্মীদের কাছ থেকে আমরা আশাকরব নামসহ আরওবেশী তথ্যদিয়ে আমাদেরকে সহযোগীতা করবেন যাতেকরে আমরা তাৎক্ষনিক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থানিতে পারি ৷
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল,মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ আলী,মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ৷
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র,সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবাইর আজীম পাঠানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল