
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা-এ ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. কাজী আকাশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ উপজেলার মোট ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুঁড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।
উপকারভোগী সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের উপহার পেয়ে তারা আনন্দিত। আয়োজকরা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহায়ক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল