
রাজশাহী প্রতিনিধি: মো: গোলাম রব্বানী (সফল)
ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকায় তখন ভেতরে কেউ উপস্থিত ছিল না। এই সুযোগে তানোর উপজেলা সদরের তানোর বাজারস্থ আমার ব্যবসা প্রতিষ্ঠান "বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্ক"-এর মেইন গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে কন্ট্রোল রুমসহ পুরো অফিসে ব্যাপক ভাংচুর চালায়।
এতে প্রায় কোটি টাকার মেশিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে।
পুরো অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কন্ট্রোল রুমের সবকিছু ভাংচুর করার কারণে বর্তমানে আমাদের ডিস/ক্যাবল লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে
দুঃখিত।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং আমাদের স্থানীয়
নেতাকর্মীদের তৎপরতায় হামলায় জড়িত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
এটি সম্পূর্ণ পরিকল্পিত ধ্বংসাত্মক হামলা। এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসী ও
ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার প্রতিবাদে আমার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অফিসের সামনে অবস্থান নিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানাচ্ছে।
প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
#তানোর
#রাজশাহী
#বরেন্দ্র_ক্যাবল
#সন্ত্রাসের_বিচার_চাই।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল