
মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু কুমার মন্ডল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফেরদৌসী আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,এ্যলেমনাই এসোসিয়েসনের সভাপতি সফিকুল ইসলাম,আলী আহাম্মদ মিয়া বহুমুখি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ব্যাবস্থাপক নুরুজ্জামান,অগ্রনী ব্যাংক মতলব শাখার ম্যানেজার মাহফুজুর রহমান, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু কুমার মন্ডল, সহকারী শিক্ষক ইমরান হোসেন,পরিক্ষার্থী আমেনা আক্তার, মারিয়া,তাহসীন ও আলিফ প্রমুখ ৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়। আদর্শ সুনাগরিক দেশের অহংকার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ হোসেন ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক মহসিন মিয়া,শাহাজাহান,রফিক,ইমরান হোসেন,আবু সাইদ,পার্বতী রানী ভৌমিকসহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দগণ ৷
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল