
পাবনা সাঁথিয়া প্রতিনিধি :মো :আব্দুর রউফ
পাবনা সাঁথিয়ায় স্বামীর রেখে যাওয়া পৈত্রিক, ক্রয়কৃত সম্পত্তি ও বসতবাড়ি প্রাপ্ত সম্পদ ফিরে পেতে দ্বারে দ্বারে সন্তান নিয়ে ঘুরছেন বিধবা নারী মাফরুজা বেগম।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আফড়া( ভাদালিয়া পাড়া) গ্রামের মৃত হারুন উদ্দিন মোল্লার ছেলে ইন্জিনিয়ার বাহাদুর এর মৃত্যুর পর তার রেখে যাওয়া পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস চালাচ্ছেন তারই সহোদর ভাইয়েরা।
মৃত বাহাদুর মোল্লার সহধর্মিণী মাফরুজা বেগমের অভিযোগ তার স্বামীর পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি ও বাড়িঘর বুঝিয়ে চাইলে তার দেবর(স্বামীর সহোদর ভাই) রওশন আলী মোল্লা( ৭০), আব্দুল আজিজ( ৬৬), আব্দুল মোক্তালিব মোল্লা (৫৫), আব্দুল মতিন মোল্লা (৫২) বুঝে না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করছেন। এমতাবস্থায় স্বামীর ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা নারী মাফরুজা বেগম।
মাফরুজা বেগম আরো বলেন, আমার শ্বাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমি ও আমার স্বামী দুজন মিলে তাদের স্বর্ণালংকার দিয়েছিলাম। কথা ছিলো তার অবর্তমানে সেগুলো ফেরত দিবে। সেগুলোও এখনো ফেরত দেয়নি।
মাফরুজা বেগমের দাবি স্বামীর পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি স্ত্রী- সন্তানের ন্যায্য পাওয়া বা অধিকার প্রতিষ্ঠা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, মাফরুজা বেগম এসেছিলেন তাকে পরামর্শ প্রদান করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল