
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। দোকানের ছাদের জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে পা পিছলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে শাহাদাৎ হোসেন (৪০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান 'আকুল স্টোর'-এর কর্মচারী এবং কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীও আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
সামান্য অসতর্কতা আর বাজারের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনার কারণে আজ একটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন—বাজারের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও অনিরাপদ অবকাঠামো দ্রুত সংস্কার করা হোক, যেন আর কোনো পরিবারকে এভাবে বুক খালি করতে না হয়।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল