
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
"তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা'র আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ জুলাই ২০২৬) সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের এই সীমিত ভূখণ্ড ও সম্পদের ওপর জনসংখ্যার অতিরিক্ত চাপ এক বড় চ্যালেঞ্জ। তবে জনসংখ্যাকে শুধু একটি সংখ্যাগত সমস্যা হিসেবে না দেখে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই বিশাল জনসংখ্যাকে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সুশিক্ষা, স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে পারি, তবে তারা আর দেশের বোঝা থাকবে না। তারা রূপান্তরিত হবে এক দক্ষ মানবসম্পদে।
অন্যান্যদের মধ্যে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস অফিসার প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, চেঙ্গী ইউনিয়নের মাঠ কর্মী আশালতা চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজেশ চাকমা, পরিবার কল্যান সহায়িকা বিজলী রানী সাহা, পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমা সহ উপজেলা স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল