
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রামে পূবালী ব্যাংক পিএলসি মালিগ্রাম উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ : একদেশ এক QR, লেনদেনে বাংলা QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মালীগ্রাম বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মোঃ মাহমুদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোঃ তানিম হোসাইন, পূবালী ব্যাংক পি এল সি আঞ্চলিক কার্যালয় ফরিদপুর এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আর আর এম এস. কে. মারুফ হাসান, ভাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক জনাব দেবাশিস বোস এবং চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন আহম্মেদ ও মালিগ্রাম আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেজবাহ উদ্দিন বাহার।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নগদবিহীন লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা QR ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন সম্পন্ন করা সম্ভব। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ই উপকৃত হবেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মালিগ্রাম উপশাখার ব্যবস্থাপক জনাব মোঃ শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বাজারের ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলা QR ব্যবহারের সুবিধা, ডিজিটাল পেমেন্ট পদ্ধতি এবং ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের QR-ভিত্তিক লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭
তাং২১.০৭.২৬
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল