
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং খুলতে গিয়ে ধসের ঘটনায় হযরত আলী (৩০) নামে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।
নিহত হযরত বনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের ফিরোজ বনির ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে প্রকাশ কয়েকজন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই ভবনটির নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। শুক্রবার বিকেলে তারা দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং অপসারণের কাজ করার সময় হঠাৎ সেন্টারিং ধসে পড়লে হযরত বনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এভাবে পড়ে ছিল প্রায় ৪ ঘন্টা।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ দিকে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেন্টারিংয়ের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭
তাং-০৭.০৮.২৬
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল