1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জীবননগরে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৩/০৭/২০২৬ ইং শুক্রবার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে সেচ কার্যক্রম চলমান থাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন কৃষকরা। এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভোর রাতে সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্প থেকে তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্প থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো তারা সেচ পাম্পের কাজ শেষে বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখেন সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা নিশ্চিত হন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু জাফর বলেন, আমার সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এখন জমিতে পানি দেওয়া নিয়ে বড় সমস্যায় পড়ে গেছি। এই সময়ে সেচ বন্ধ থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ট্রান্সফরমার উদ্ধার ও চোরদের শনাক্ত করার দাবি জানাচ্ছি।

আরেক কৃষক আনার আলী বলেন, আমরা কৃষিকাজ করেই জীবিকা চালাই। মাঠের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হওয়ায় শুধু আমার না, আশপাশের অনেক কৃষকের জমিতে পানি দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ধরনের চুরি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষি মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। কিন্তু একের পর এক কৃষি সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি উদ্বেগজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর