1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরঃ ভাঙ্গায় শুভেচ্ছা জানাতে জনতার ঢল

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

 ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙ্গায় হাজারো জনতার ঢল নামে।  সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে  পথসভায় তারেক রহমানকে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়।

দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকায় ফরিদপুর -৪ আসনের সংসদ  সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে  এলাকায় শত শত নেতাকর্মীরা রাস্তার দুইপাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড় হন । 

সকাল সাতটা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বিশাল গাড়ি বহর নিয়ে ভাঙ্গায় এসে পৌঁছালে উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেন উপস্থিত বিএনপির নেতাকর্মী সমর্থকরা। তারা এমপি শহিদুল ইসলাম খান বাবুলের  পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান ধ্বনিতে মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রী বিআরটিসি গাড়ির ভীতরে অবস্থানকালে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের হাত নেড়ে তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানান। 

 এ উপলক্ষে বাসস্ট্যান্ড মঞ্চে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহিদুল হক মিরু মুন্সী, ওবায়দুল আলম সম্রাট, কুতুবউদ্দিন স্মরন, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদ, সজিব ঘোষ, আলিয়ুজামান লাবলু প্রমুখ। প্রধানমন্ত্রী সংবর্ধনা উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সকাল ছয়টা থেকে ভাঙ্গা বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে অবস্থান করেন। এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপির মহিলা দলের বিপুল সংখ্যক  নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে কাকডাকা ভোরেই বিভিন্ন স্থান থেকে নারী পুরুষসহ শত শত নেতা-কর্মী-সমর্থক ব্যানার,ফেষ্টুন,প্লেকার্ড নিয়ে ছোট ছোট যানবাহন নিয়ে দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকায় এসে জড় হয়। এ সময় ভাঙ্গা দক্ষিণ পাড় বাসষ্টান্ড এলাকা থেকে সারিবদ্ধভাবে বিরাট এলাকা জুড়ে সড়কে দাড়িয়ে থাকতে দেখা যায়। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭ 

তাং১৩.০৭.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর