
মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ ভিজি এফ এর চাউল বিতরণ করা হয়েছে ৷
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ৯নং জহিরাবাদ ইউনিয়ন প্রাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬৬ জন মানুষের মাঝে ৩০ কেজি করে বিশেষ ভিজি এফ এর এই চাউল বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগঅফিসার মো: সাইফুল ইসলাম,জহিরাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক সাহিন প্রধান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ মোল্লিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচনী এলাকা (চাঁদপুর-২) মতলব উত্তর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য মোট ৩৪.৮০০ (চৌত্রিশ দশমিক আট শুন্য শুন্য) মে.টন ত্রাণ (কার্য) চালের বরাদ্দ দেওয়া হয়েছে ।
উক্ত বরাদ্দকৃত ত্রাণ (কার্য) চাল সংসদ সদস্য (চাঁদপুর-২) এর সাথে পরামর্শক্রমে বরাদ্দকৃত খাদ্যশস্য স্থানীয় খাদ্য গুদাম হইতে উত্তোলন পূর্বক ট্যাগ অফিসারের উপস্থিতিতে মাষ্টাররোলের মাধ্যমে পরিবার প্রতি ৩০কেজি হারে বিতরণ করা হচ্ছে ।