
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা থানায় কর্মরত কনস্টেবল মোশারফ হোসেন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের সম্মাননা অর্জন করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের জন্য কনস্টেবল মোশারফ হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্তিতে সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।