
মো: তুহিন ফয়েজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচ আনী চৌরাস্তা বাজারে শুক্রবার (১৭ জুলাই ) বিকেলে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখাটি উদ্বোধন করা হয়।
এ শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, স্কুল ফি জমা, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন৷
ব্যাংকের পরিচালক আব্দুল মোতালেব বলেন,আমরা আজকে ব্যাংকের কার্যক্রম চালু করেছি পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব।
উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷