1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পঠিত

মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজারে একটি ভ্যারাইটিজ দোকানে হামলা, ভাঙচুর, মারধর ও টাকা লুটের অভিযোগ তুলে শনিবার ১৮ জুলাই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. জিয়া উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে লঞ্চঘাট এলাকায় এক নারীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক তার ‘ভাই ভাই স্টোর’ নামের ভ্যারাইটিজ দোকানে অতর্কিত হামলা চালায়।

তিনি দাবি করেন, হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তাকে, তার ছেলে ইমন ও লিমন, শেখ ফরিদ, ইসমাইল এবং তামিমকে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলার সময় দোকানের ভেতরে থাকা একটি মোটরসাইকেল ও দোকানের সামনে রাখা অপর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া দোকানের বিভিন্ন মালামাল নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং ক্যাশবক্স থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

তিনি জানান, এ ঘটনায় মতলব উত্তর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর