1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাপাহারে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার : আটক-২

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬৭০ বার পঠিত

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাইদুলের ছেলে আলমগীর হোসেন (২৯) ও চাঁপাই সদর উপজেলার বেহুলা গ্রামের শরিফ আহমেদের ছেলে সানিউল আওয়াল (২৫)।
বৃহষ্পতিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার জানান, গত বছরের ৯ মার্চ সন্ধ্যার পরে উপজেলার মাইপুর ব্রিজ এলাকায় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ সহ তার সাথে থাকা ব্যক্তিকে কয়েকজন মুখোশধারী টর্চের আলো দিয়ে পথরোধ করে। মোটরসাইকেল চালক ও আরোহীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক যখম করে। পরে তাদের কাছে থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাই করে ডাকাত দলের সদস্যরা। সেই মামলার সূত্র ধরে গত ২৩ মে মোটরসাইকেল ছিনতাই চক্রের মুলহোতা আব্দুল জব্বারকে আটক করে পুলিশ।
আব্দুল জব্বারের দেওয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম’র দিক নির্দেশনায় গত ২৫ মে বুধবার রাতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেন ও পুলিশ উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন অভিযান পরিচালনা করে ঢাকা সাভার এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলমগীর হোসেনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বেহুলা গ্রামের সানিউল আওয়ালের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ তাকে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর