1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে ইউনিয়ন বিএনপির সম্পাদক লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং শোক র্যালী করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার মান্দারতলী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও শোক ৱ্যালীতে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন। এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সামছুল হক মাষ্টার, আবুল হোসেন খান, ছিদ্দিকুর রহমান, হাসিবুর রহমান. মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা বলেন, সলিমুল্লাহ লাভলু একজন সর্বোচ্চ ভাল মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভাল মানুষকে দৃস্কৃতিকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি। বক্তারা আরো বলেন, এই হত্যাকান্ড উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। যাতে করে খুব দ্রুত এই হত্যাকান্ডের আসামীরা আইনের আওতায় আসে। লাভলু ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন। রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল।
নিহত লাভলুর স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, গত ১ নভেম্বর বিকেলে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক বিতর্ক হয়েছে। পরে একই গ্রামের শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২) এবং তুহিন (২০) মিলে লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেয়।
তাই লাভলু হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করছে নিহতের পরিবার। পরে গত ২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর