1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

লক্ষ্মীপুরে ১০ টাকার জন্য মাকে খুন : নেশাগ্রস্ত ছেলের আমৃত্যু কারাদণ্ড

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৮৮৫ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মা শেফালী বেগমের কাছে ১০টাকা আবদার ছিল নেশাগ্রস্থ ছেলে জাফরের। মা টাকা না দেওয়ার রাগান্বিত হয়ে জাফর তার মাকে দা-দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে ছেলে জাফরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসময় তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. জাফর (২৭), জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সর্দার বাড়ীর হোসেন আলীর ছেলে।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি জাফর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাদক সেবন শুরু করে। এ জন্য জাফরকে অনেক টাকা ঋণ করতে হয়। ওই ঋণ পরিশোধ করার জন্য বিভিন্ন সময়ে জাফর তার মায়ের কাছে টাকা দাবি করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ২৮ আগস্ট সকালে তার ৬০ বছর বয়সী মা শেফালী বেগমের কাছে আবার টাকা দাবি করলে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর তার মাকে দারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘরে অন্য কেউ ছিল না। এ ঘটনার পর রাতেই ছেলেকে একমাত্র আসামি করে রায়পুর থানায় মামলা করেন বাবা হোসেন আলী। ঘটনার পরদিন আসামী জাফরকে একই এলাকা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে একই বছরের ২৩ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।

জাফরের আইনজীবী হাবিবুর রহমান বলেন, আসামী জাফরের পক্ষে কোন আইনজীবী না থাকায় আদালত কর্তৃক আমাকে জাফরের আইনজীবী নিয়োগ করে । জাফর বেকার হয়ে মাদকসেবনে জড়িয়ে পড়ে। সে পুরোপুরি মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগস্ত হয়ে যায়। এজন্য সে তার মাকে হত্যা করেছে। সুস্থ মস্তিষ্কে সে হত্যাকান্ডটি ঘটায়নি। আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো উচ্চ আদালতে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন জানান, ২০২০ সালের ২৮ আগস্ট আসামী জাফর শুধুমাত্র নেশার ১০টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করছে। এ মামলায় জাফর একক আসামী। রায়ের সময় জাফর আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর