1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবে ৩ মাসের শিশুকে পরিকল্পিত হ’ত্যা! লা’শ মিললো পানির ড্রামে…

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণে আফসানা নামে ৩ মাসের এক কন্যা শিশুকে পানির ড্রামে ফেলে হ’ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

১১ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহ’ত শিশু আফসানা কালিয়াইশ গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বার বাড়ির রাজমিস্ত্রি আনিসুর রহমান প্রধানের মেয়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৮ টায় শিশুটির লা’শ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় হ’ত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহ’ত শিশুর বাবা-মা ও দাদীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালিয়াইশ গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে রাজমিস্ত্রী আনিসুর রহমান প্রতিদিনের ন্যায় সকালে কাজে চলে যান। তার স্ত্রী আয়েশা আক্তার ও মা দাদী ময়নুর বেগম বাড়িতে ছিলেন।

এসময় স্ত্রী আয়েশা আক্তার (৩ মাস) বয়সী শিশু মেয়ে আফসানা আক্তারকে বসতঘরে ঘুম পারিয়ে বাড়ির পাশে পুকুরে পানি আনতে যান। পানি নিয়ে ঘরে ফিরে দেখেন আফসানা ঘরে নেই।

পরে আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও আফসানার সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানির ড্রামের দিকে।

কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে শিশু আফসানাকে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে নারায়ণপুরে প্রাইভেট হাসাপাতালে নিয়ে আসলে তাকে মৃ’ত ঘোষনা করেন।

আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডু’বিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না।

এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আফসানার লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা’কান্ড বলে মনে হচ্ছে।

এঘটানায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা-মা ও দাদীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হ’ত্যা মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নিহ’ত শিশু আফসানার লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা’কান্ড বলে মনে হচ্ছে। এঘটানায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা-মা ও দাদীকে পুলি’শি হেফা’জতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর