1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শেখ হাসিনা দেশকে আলোর মুখ দেখিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী।

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

আবু কাউসার :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় অনেক ষড়যন্ত্র হয়েছে। রাজাকার-আলবদরদের গাড়িতে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। তবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই কলঙ্কমুক্ত হয়েছে। তিনিই অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর মুখ দেখিয়েছেন।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং অ্যালামনাই আয়োজিত রিইউনিয়ন ২০২৩ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয় দফা। তখনকার নেতারা আমাদের ছয় দফা শিখিয়েছিলেন। সেই ছাত্রজীবনে ছয় দফা মুখস্থ করে গ্রাম-গঞ্জে ঘুরে মানুষকে এর গুরুত্ব বুঝিয়েছি। আমার নেতা হওয়ার পেছনে জবির অনুপ্রেরণা অনেক। এখানে ভর্তি হয়েই পেয়েছি রাজনীতির দুর্বার গতি। এটিই আমার রাজনীতির উৎস। এখান থেকেই পেয়েছি রাজনৈতিক দীক্ষা।’

তিনি আরও বলেন, এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জবি একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষক-শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর