1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

তিন দিন পর মেঘনায় ভেসে উঠল ডুবে যাওয়া সুস্মিতের লাশ

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬৭ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহার (১৬) লাশ তিন দিন পর ভেসে উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে ভেসে ওঠা লাশটি উদ্ধার করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

সুস্মিত সাহার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রূপায়ণ টাউন এলাকায়। তার বাবার নাম সুধাংশু সাহা। এক ভাই ও এক বোনের মধ্যে সুস্মিত বড়। সে নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে বনভোজনে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওই পর্যটনকেন্দ্র এলাকার পাশে মেঘনায় সাঁতার কাটতে নেমে দুই শিক্ষার্থী ডুবে যায়। এর মধ্যে শাহরিয়ার ইসতিহাক ওরফে শামস (১৬) নামের এক শিক্ষার্থীর লাশ কিছু পরেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সুস্মিত সাহা নিখোঁজ ছিল।

নৌ পুলিশ বলছে, ওই ঘটনার পর বনভোজনে আসা সবার নদীতে নামা নিষিদ্ধ করা হয়েছে। কয়েক মাস আগে এখানে ডুবে আরও দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অন্তত সাত শ শিক্ষার্থী গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী লঞ্চে করে মোহনপুর পর্যটনকেন্দ্রে বনভোজনে আসে। একপর্যায়ে বিকেলের দিকে সুস্মিত, শামসসহ অনেকেই পানিতে গোসল করতে নামেন। কিন্তু নদী গভীর ও স্রোত থাকায় তারা দুজনই তলিয়ে যায়। তবে ওই দিনই শামসের লাশ উদ্ধার করা হয়। কিন্তু সুস্মিত নিখোঁজ থাকে। আইনি প্রক্রিয়া শেষে সুস্মিতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বাবা লাশ নিতে এসেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর