1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মেসিকে ফুটবল বিশ্বের শাসক ঘোষণা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পঠিত

নিউজ ডেস্ক : ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী এই দলটির সংবর্ধনা ও সম্মাননা যেন শেষই হচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে পানামার বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকারা পেয়েছেন সংবর্ধনা। দলটির মহাতারকা লিওনেল মেসি সোমবারও পেলেন বিরাট সম্মাননা। বিশ্বকাপের ট্রফি হাতে তার একটি ভাস্কর্য তৈরি করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল। শুধু তাই নয়, মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সোমবার মেসির সামনেই তার মেসির ভাস্কর্য উন্মোচন করে। যেটা রাখা হবে কনমেবলের জাদুঘরে। তা-ও আবার পেলে ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পাশে। সোমবার কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন। এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

এমন সম্মানে উচ্ছ্বসিত মেসি, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে সবই অর্জন করতে পেরেছি আমি। এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। খুবই বিশেষ আর দারুণ মুহূর্ত কাটাচ্ছি আমরা, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি, ‘এটা আসলেই বড় এক অর্জন। কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর