1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কচুয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের কচুয়ায় জয়নাল আবদীন (২৫) নামের দুই সন্তানের জনকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী রুপিয়া বেগম। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ১০১নং ওয়ার্ডের ৭নং রুমে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে উপজেলার চাঁনপাড়া গ্রামের তাজউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করলে রুপিয়া বেগমকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরন করেছে কচুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, জয়নাল আবদীন তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিলো। বিয়ের পর তার স্ত্রীকে চোখের সামনে আড়াল হতে দেননি তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ ছিল।

ঘটনার দিন রাতে তারা স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ব্যালেট দিয়ে কেটে ফেলে। এসময় তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয়রা আরো জাননা, প্রায় ৯বছর পূর্বে কচুয়ার চানঁপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র জয়নাল আবদীন এর সাথে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের লাল মিয়ার মেয়ে রুপিয়া বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ওই নারীর রুপিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ ঘটনা ভূক্তভোগীর ভাই মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর