1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দুষ্টুমির ছলে ধাক্কায় শিশু নিহত, লাশ গ্রহণে অনিচ্ছুক বাবা

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বরিশাল নদীবন্দরের টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ পথশিশু সাথি আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে টার্মিনালের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাথি নিখোঁজ হয়।

নিহত সাথির মা কয়েক বছর আগে মারা যাওয়ায় শিশুটি বরিশাল নদী বন্দরে থাকত। তার সৎ বাবা মো. বশির ঢাকায় বাস করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে মেয়েটির সৎ বাবা বশিরকে জানালে তিনি লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি এসে যদি লাশ গ্রহণ না করেন তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চাঁদনি, সাথি, আসলাম ও জনি পন্টুনের পাশে বসে ছিল। হঠাৎ করে দুষ্টুমির ছলে নাইম (১৩) পেছন থেকে এসে সাথি ও আসলামকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আসলাম সাঁতারে উঠে আসে। কিন্তু সাথি সাঁতার না জানায় নিখোঁজ হয়। নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেও সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের একটি দল শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর