1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দোয়া চেয়ে পরীক্ষার হলে ফিরে মায়ের জানাজায় চাঁদপুরের অনিক

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মায়ের কাছে দোয়া চেয়ে সকালে এসএসসি পরীক্ষায় বসেছিল অনিক। পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশ নিতে হয় তাকে। শনিবার (২৭ মে) পরীক্ষা শেষে মামার বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখতে পায় শফিকুল ইসলাম অনিক।

অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লাবাড়ির কামাল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনিকের মা আমেনা বেগম। অনিকের নানাবাড়িতে থেকে চিকিৎসা চলছিল তার। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে মামাকে ফোন করে অনিক বলে, ‘আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গেলাম। মাকে বলবেন আমার জন্য দোয়া করতে।


এর আগেই মারা যান আমেনা বেগম। অনিকের পরীক্ষা বন্ধ হয়ে যাবে বলে বিষয়টি চেপে রাখেন মামাবাড়ির লোকজন। পরীক্ষা কেন্দ্রের বাইরে অনিকের জন্য অপেক্ষা করেন স্বজনরা। পরীক্ষা শেষে বের হলে তার মায়ের অসুস্থতার খবর দিয়ে দ্রুত মামাবাড়ি সদর উপজেলার রঘুনাথপুরে নিয়ে যাওয়া হয় তাকে।

সেখানে গিয়ে উঠানে কাফনে মোড়ানো মায়ের মুখ দেখে অনিক।
স্কুল ড্রেস পরেই মামার বাড়িতে মায়ের প্রথম জানাজায় অংশ নেয় অনিক। বিকেলে স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আমেনার।

অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে তার কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর