1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিচার দাবিতে স্বজনদের মানববন্ধন ভাঙ্গার চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ১৩ জুন ২০২৩ মঙ্গলবার
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতব্বর হত্যা মামলার প্রধান আসামী কাউসার মাতুব্বর সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে র্ ্যব।মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, সারোয়ার মাতব্বর(৫০), সানু মাতব্বর (৫৩), ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।
র্যাব-০৮,সিপিসি-২, ফরিদপুর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার রমনা থানা এলাকা হতে র‌্যাবপ-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদেন ভিত্তিতে সোমবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারের পর আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, এতোদিন গ্রেফতারের ভয়ে তারা আত্মগোপনে ছিলো।
এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ছোট খারদিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। নিহতের পরিবার ও গ্রামবাসী এতে যোগ দেন। এসময় তারা অভিযোগ করেন, মামলার অন্যান্য আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
নিহত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম বলেন, আসামীদের অনেকে এরইমধ্যে জামিনে বেরিয়ে এসে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। এসময় তারা দলবল সহকারে এসে বাড়িঘরে হামলা ও হত্যকান্ডের ভয়াবহ বর্ণনা তুলে ধরে আসামীদের বিচার ও শাস্তি দাবি করেন। এসময় অন্যান্যের মধ্যে নিহতের দুই মেয়ে, হাজি আব্দুল জলিল মাতুব্বর, মো. আইয়ুব মাতুব্বর সহ পরিবার পরিজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার ৪৫ জন আসামী এরইমধ্যে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে। এখনো ৯ জন আসামী পলাতক রয়েছেন।
মো: সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ১৩.০৬.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর