1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সুনামগঞ্জে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২০৩ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সমর্থকদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জ শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আলোচনা সভা ও কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। আলোচনাসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

আলোচনাসভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন চৌধুরী এবং পবিত্র গিতা থেকে পাঠ করেন এডভোকেট বিমান কান্তি রায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন তরুণ জননন্দিত নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, সাবেক জেলা আ.লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ব.লীগ নেতা নজরুল ইসলাম শেফু, জেলা আ.লীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, সাবেক বনপরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলাআ.লীগ নেতা এডভোকেট বিমান কান্তি রায়, বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ মানিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক রাদ বখত প্রমুখ।

সভাপতির বক্তব্য জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, আজ ২৩শে জুন প্রাণের সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ও ঐতিহ্যর ৭৪ বছরে অভিযাত্রায় উপস্থিত সকল নেতৃবৃন্দ কে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে মুজীবীয় শুভেচ্ছা জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু তনুয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, বারবার দরকার। আগামী সংসদ নির্বাচনে আবারও সুনামগঞ্জ জেলার ৫টি আসনের নৌকা কে বিজয়ী করার লক্ষ্য আমাদের একযোগে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে সুনামগঞ্জ বাসীর প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও সর্বস্তরের জনগণ।

২৩/০৬/২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর