1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক হল স্বামী-স্ত্রী

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৫১ বার পঠিত

ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৭ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা বলে জানা গেছে।
দম্পতিকে আটক করলেও অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের ছেলে সজীব মাতুব্বর (২৭) পালিয়ে যায়।
রোববার (২৫ জুন) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দম্পতি হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।এর আগে শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পত্তির বসতবাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়। তবে তাকে আটকে অভিযান চলছে।তিনি আরও বলেন, এ দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় ইয়াবা বিক্রয় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মো: সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ২৫.০৬.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর